শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

নাব্য সংকটে যমুনায় নৌচলচল বিঘ্নিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: নাব্য সংকটে যমুনায় নৌচলাচলে বিঘ্ন ঘটেছে। ডুবোচর জেগে ওঠায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে কার্গো-জাহাজ ভিড়তে পারছে না। চট্টেগ্রাম থেকে ছেড়ে আসা ওটিসি-পাওয়ার-জিরো নামের একটি কার্গো জাহাজ সাড়ে à§® লাখ লিটার ডিজেল তেল নিয়ে কৈটোলাস্থানে গত ৩দিন ধরে আটকা পড়ে আছে। এজাহাজটি আটকা পড়ার খবরে আরও ৬/৭টি জ্বালানি তেলবাহী জাহাজ নগরবাড়ি এলাকায় নঙ্গর করে রাখা হয়েছে। নিয়মানুযায়ী যেখানে পানি কম ও ডুবো চর রয়েছে সেখানে বিআইডব্লিইটিএ এর পাইলটরা বয়া ও মার্কা স্থাপন করে জাহাজ চলাচল নির্বিঘ্ন করবেন।তারা সেকাজটি না করায় তেলবাহী কার্গো-জাহাজ ডুবোচরে আটকা পড়েছে। অসময়ে যমুনার বিভিন্ন স্থানে অসংখ্য চর ও  ডুবোচর জেগে ওঠায় বাঘাবাড়ি নৌবন্দরগামী রাসায়নিক সার, জ্বালানি তেল ও পণ্যবাহী কার্গো-জাহাজ চলাচলে ব্যহত হচ্ছে। ফলে সঠিক

সময়ের মধ্যে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে আপদকালীন রাসায়নিক সার মজুদ ও জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টির আশংকা দেখা দিয়েছে। গত মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর যমুনা নদীর পাবনার বেড়া উপজেলার নাকালিয়া থেকে সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, যমুনা নদীর পাবনার বেড়া উপজেলার নাকালিয়া থেকে কৈটোলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল বালুর চর জেগে উঠেছে। এছাড়া কৈটোলা এলাকায় প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে ডুবোচর জেগে উঠেছে। ফলে চট্টেগ্রাম থেকে ছেড়ে আসা ওটিসি-পাওয়ার-জিরো নামের একটি কার্গো জাহাজ সাড়ে ৮ লাখ লিটার ডিজেল তেল নিয়ে ওই স্থানে গত ৩দিন ধরে আটকা পড়ে আছে। এ জাহাজটি আটকা পড়ার খবরে আরও ৬/৭টি জ্বালানি তেলবাহী জাহাজ নগরবাড়ি এলাকায় নঙ্গর করে রাখা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ